News
-
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সিবিআইইউতে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সিবিআইইউতে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত
প্রেস বিজ্ঞপ্তি: যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন করেছে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (সিবিআইইউ)। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে এক বিশেষ আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার রাজিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও গুরুত্ব নিয়ে স্মৃতিচারণমূলক আলোচনা করেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. বেলাল নুর, আইন বিভাগের বিভাগীয় প্রধান গোলাম মওলা, প্রক্টর মো. বদিউল আলম এবং ডেপুটি রেজিস্ট্রার মো. খুরশেদ আলী।
বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক (পিআর অ্যান্ড মিডিয়া)-এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ইসলামিক স্টাডিজ বিভাগের প্রভাষক নাঈমুদ্দিন মাহমুদ।
অনুষ্ঠানে সিবিআইইউ-এর শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা বিপুল উৎসাহ-উদ্দীপনার সঙ্গে উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দেশ, জাতি এবং গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের আত্মার মাগফিরাত ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়। উপস্থিতি সকলের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানটি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়।

