-

ফল সেমিস্টার-২০২৬ ভর্তি মেলা উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

ফল সেমিস্টার-২০২৬ ভর্তি মেলা উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

ফল সেমিস্টার-২০২৬ ভর্তি মেলা উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ



কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ফল সেমিস্টার-২০২৬ ভর্তি মেলা উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।



বৃহস্পতিবার (২১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী বিজয়ীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ডিন প্রফেসর কাজী মোস্তাইন বিল্লাহ, ট্রেজারার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. বেলাল নূর আজিজী, রেজিস্ট্রার রাজিদুল হক, ডেপুটি রেজিস্ট্রার খোরশেদ আলী, প্রক্টর ও ভর্তি মেলার আহ্বায়ক মুহাম্মদ বদিউল আলম, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।



ভর্তি মেলা উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতাগুলোর মধ্যে ছিল—ক্যারাম, ডার্টস, পেনাল্টি শুটআউট, বল নিক্ষেপ, কুইজ প্রতিযোগিতা, বক্তৃতা প্রতিযোগিতা ও আবৃত্তি প্রতিযোগিতা।

আবৃত্তি প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন ইংরেজি বিভাগের ২৬তম ব্যাচের শিক্ষার্থী আহরার খালেক প্রভাত, দ্বিতীয় স্থানÑআইন বিভাগের ২০তম ব্যাচের সিদরাতুল মুনতাহা তূর্ণী ও তৃতীয় স্থান অর্জন করেন সিএসই বিভাগের ২৫ত ব্যাচের শিক্ষার্থী সুরঞ্জিতা চৌধুরী ।

বক্তব্য প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন আইন বিভাগের ২২তম ব্যাচের শিক্ষার্থী ইমরুল ইবনে হোসাইন, দ্বিতীয় স্থানÑআইন বিভাগের ২৫তম ব্যাচের সাদিয়া নওরিন ঐশী ও তৃতীয় স্থান অর্জন করেন আইন বিভাগের ২৫ত ব্যাচের শিক্ষার্থী তিলোত্তমা বড়ুয়া ।

এছাড়া চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন সিএসই বিভাগের ২০তম ব্যাচের শিক্ষার্থী অরিত্র দে, দ্বিতীয় স্থানÑআইন বিভাগের ২০তম ব্যাচের সিদরাতুল মুনতাহা তূর্ণী ও তৃতীয় স্থান অর্জন করেন সিএসই বিভাগের ২২ত ব্যাচের শিক্ষার্থী তাসনিম মর্জিয়া তুরিন।

ক্যারাম প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন আইন বিভাগের ২৩তম ব্যাচের শিক্ষার্থী সোহেল সিকদার, দ্বিতীয় স্থানÑআইন বিভাগের ২৩তম ব্যাচের জুবাইর ও তৃতীয় স্থান অর্জন করেন আইন বিভাগের ২৩ত ব্যাচের শিক্ষার্থী জাহাঙ্গীর আলম।

প্যানাল্টি শুট আউট প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন ইংরেজি বিভাগের ২২তম ব্যাচের শিক্ষার্থী বুশরা সুলতানা ওহী, দ্বিতীয় স্থানÑসিএসই বিভাগের ২২তম ব্যাচের তাসনিম মর্জিয়া তুরিন ও তৃতীয় স্থান অর্জন করেন সিএসই বিভাগের শিক্ষার্থী রওজাতুল জান্নাত।

বল নিক্ষেপ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন ইংরেজি বিভাগের ২২তম ব্যাচের শিক্ষার্থী বুশরা সুলতানা ওহী, দ্বিতীয় স্থানÑ সিএসই বিভাগের ২২তম ব্যাচের তাসনিম মর্জিয়া তুরিন ও তৃতীয় স্থান অর্জন করেন সিএসই বিভাগের শিক্ষার্থী মারুয়া জহিরুল ইসলাম।

ডার্টস প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন সিএসই বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আল আলিফ, দ্বিতীয় স্থানÑ সিএসই বিভাগের সাদমান সাকিব ও তৃতীয় স্থান অর্জন করেন আইন বিভাগের শিক্ষার্থী আইয়্যান আল ফাহিম।

এছাড়া কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন ইসলামিক স্টাডিজ বিভাগের ১৪তম ব্যাচের শিক্ষার্থী ফৌজিয়া আবেদা, দ্বিতীয় স্থানÑ আইন বিভাগের ২৩তম ব্যাচের জাহাঙ্গীর আলম ও তৃতীয় স্থান অর্জন করেন আইন বিভাগের শিক্ষার্থী সিদরাতুল মুনতাহা তূণী।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও ক্রীড়া-প্রতিভার স্বীকৃতি দেওয়ার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে তাদের আরও উৎসাহিত করা হয়।

Recent News