-

কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বিডিজবস-এর ক্যারিয়ার কাউন্সিলিং সেমিনার অনুষ্ঠিত

কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বিডিজবস-এর ক্যারিয়ার কাউন্সিলিং সেমিনার অনুষ্ঠিত

কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বিডিজবস-এর ক্যারিয়ার কাউন্সিলিং সেমিনার অনুষ্ঠিত



কক্সবাজার, ০৯ সেপ্টেম্বর ২০২৬:

কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (সিবিআইইউ) অডিটোরিয়ামে দেশের প্রথম ও সর্ববৃহৎ ক্যারিয়ার ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম বিডিজবস ডট কম (Bdjobs.com)-এর উদ্যোগে এক বিশেষ "ক্যারিয়ার কাউন্সিলিং সেমিনার" অনুষ্ঠিত হয়েছে। আজ ৯ সেপ্টেম্বর (বুধবার) দুপুর ১২:৩০ টায় শিক্ষার্থীদের চাকরি সচেতনতা বৃদ্ধি ও সঠিক ক্যারিয়ার নির্দেশনার লক্ষ্যে এ সেমিনারের আয়োজন করা হয়।



সেমিনারে স্পীকার হিসেবে উপস্থিত ছিলেন বিডিজবস ডট কম-এর ডেপুটি জেনারেল ম্যানেজার (প্রোগ্রাম) জনাব মোহাম্মদ আলী ফিরোজ এবং ডেপুটি জেনারেল ম্যানেজার (সেইলস) জনাব ইমরুল কায়েস। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রেজিস্ট্রার জনাব রাজিদুল হক।



অনুষ্ঠানে বক্তারা দেশের বর্তমান চাকরির বাজার পরিস্থিতি, শিল্প খাতের চাহিদা এবং বিশ্ববিদ্যালয়ের পাঠ চুকিয়ে কর্মক্ষেত্রে প্রবেশের আধুনিক কৌশল নিয়ে শিক্ষার্থীদের দিকনির্দেশনা প্রদান করেন।



সেমিনারে মূল আলোচ্য বিষয়সমূহ ছিল:



চাকরির বাজার ও পরিকল্পনা: বর্তমান চাকরির বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করে সঠিক সময় উপযোগী ক্যারিয়ার পরিকল্পনা গ্রহণ।



স্কিলস উন্নয়ন: প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি আধুনিক কর্মসংস্থানের উপযোগী দক্ষতা (Skills) অর্জন।



সিভি লিখন কৌশল: আন্তর্জাতিক মানসম্পন্ন প্রফেশনাল সিভি তৈরি ও আকর্ষণীয় করার উপায়।



ইন্টারভিউ প্রস্তুতি: ইন্টারভিউ বোর্ডের মুখোমুখি হওয়া এবং নিজস্ব উপস্থাপন দক্ষতা (Presentation Skills) বৃদ্ধির কৌশল।



বিডিজবস অ্যাকাউন্ট ব্যবস্থাপনা: বিডিজবস ডট কম-এর সাপোর্ট গ্রহণ এবং সঠিক নিয়মে প্রোফাইল বা সিভি আপডেটের নির্দেশিকা।



Passport to Earning (P2E): ইউনিসেফ স্বীকৃত সম্পূর্ণ ফ্রি স্কিলস ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম "P2E"-এর পরিচিতি এবং সেখানে অংশগ্রহণের প্রক্রিয়া।



বিডিজবস-এর প্রতিনিধিরা জানান, বিগত ২৫ বছর ধরে তাঁরা চাকরিপ্রার্থী ও নিয়োগদাতাদের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করছেন। দেশের অধিকাংশ শিক্ষার্থীর মধ্যেই চাকরি খোঁজা ও সঠিক প্রস্তুতির ক্ষেত্রে সচেতনতার ঘাটতি দেখা যায়। ফলে প্রচুর সুযোগ থাকা সত্ত্বেও অনেকে তা কাজে লাগাতে পারেন না। কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মতো প্রথিতযশা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতেই এ সেমিনারের উদ্যোগ নেওয়া হয়েছে।



কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের বিপুলসংখ্যক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে সেমিনারে অংশগ্রহণ করেন এবং সরাসরি প্রশ্নোত্তর পর্বে নিজেদের ক্যারিয়ার সম্পর্কিত নানা বিষয়ে বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Recent News