News
-
কক্সবাজারের বিশিষ্ট সাংবাদিক ও লেখক, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন বিএমইউজে কক্সবাজার জেলা শাখার সভাপতি আব্দুল আলিম নোবেল বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির জন্য নিজের রচিত বেশ কিছু গুরুত্বপূর্ণ বই উপহার প্রদান করেছেন
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
কক্সবাজারের বিশিষ্ট সাংবাদিক ও লেখক, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) কক্সবাজার জেলা শাখার সভাপতি আব্দুল আলিম নোবেল বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির জন্য নিজের রচিত বেশ কিছু গুরুত্বপূর্ণ বই উপহার প্রদান করেছেন।
আজ (বুধবার) বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এক অনাড়ম্বর আয়োজনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার রাজিদুল হকের নিকট বইসমূহ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
বই হস্তান্তরকালে আব্দুল আলিম নোবেল বলেন, "বই হচ্ছে জ্ঞানের আলোকবর্তিকা। শিক্ষার্থীদের গবেষণাকাজ পরিচালনা এবং পঠন-পাঠনে যেন এই বইগুলো ভূমিকা রাখতে পারে, সেই চিন্তা থেকেই এই ক্ষুদ্র উদ্যোগ। বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষার্থীরা বই পড়ে তাদের চিন্তার পরিধি আরও বিস্তৃত করবে বলেই আমার বিশ্বাস।"
বইগুলো গ্রহণ করে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার রাজিদুল হক লেখক ও সাংবাদিক আব্দুল আলিম নোবেলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, "বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরিতে এই বইগুলো যুক্ত হওয়ায় আমাদের শিক্ষার্থীরা দারুণভাবে উপকৃত হবে। গুণীজন ও লেখকদের এই ধরনের উদার মানসিকতা আমাদের শিক্ষাঙ্গনকে সমৃদ্ধ করে।"
এ সময় বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কর্মকর্তা, শিক্ষক এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

