Notice
জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষ্যে সিবিআই ইউর উদ্যোগে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরুষ্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদেরও এ অনুষ্ঠানে পুরস্কার প্রদান
প্রেস বিজ্ঞপ্তি:
বৃহস্পতিবার ২১ আগস্ট বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী বিজয়ীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ডিন প্রফেসর কাজী মোস্তাইন বিল্লাহ, ট্রেজারার ভারপ্রাপ্ত প্রফেসর ড. বেলাল নূর আজিজী, রেজিস্ট্রার রাজিদুল হক, ডেপুটি রেজিস্ট্রার খোরশেদ আলী, প্রক্টর ও ভর্তি মেলার আহ্বায়ক মুহাম্মদ বদিউল আলম, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।
চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আবৃত্তি প্রতিযোগিতা ও রচনা প্রতিযোগিতা।
জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন সিএসই বিভাগের ১৪তম ব্যাচের শিক্ষার্থী রওজাতুল জান্নাত, ২য় স্থান অধিকার করেন আইন বিভাগের ২০তম ব্যাচের শিক্ষার্থী সিদরাতুল মুনতাহা তূর্ণী ও তৃতীয় স্থান অর্জন করেন আইন বিভাগের শিক্ষার্থী তানজিনা জান্নাত এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন আইন বিভাগের শিক্ষার্থী সিদরাতুল মুনতাহা তূর্ণী-কে উক্ত অনুষ্ঠানে পুরস্কার প্রদান করা হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও ক্রীড়া-প্রতিভার স্বীকৃতি দেওয়ার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে তাদের আরও উৎসাহিত করা হয়।

